বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ
বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ
editor
প্রকাশিত January 23, 2026, 10:02 PM
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
নিরাপত্তা শঙ্কায় নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। ভারত নয় শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় তারা।
Manual2 Ad Code
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তা শুনানিতে যাচ্ছে না।
ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি।
এ দিকে শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, বিসিবি আইসিসি-র ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।’
Manual3 Ad Code
বাংলাদেশের এমন সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন জয় শাহ, এমনটাই জানিয়েছে পিটিআই।