আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৩ অপরাহ্ণ
নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Manual1 Ad Code

তিনি বলেছেন, “সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুর ও রাজশাহীতে মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

Manual6 Ad Code

আইএসপিআর বলছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি পর্যবেক্ষণে সেনাপ্রধান রংপুর ও রাজশাহী সফর করেন।

এ সময় তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

Manual1 Ad Code

সফরকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভাগুলোতে আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।