আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনে ১১৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
প্রশাসনে ১১৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস এবং ডিসির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তারা এই পদোন্নতির তালিকা থেকে বাদ পড়ছেন বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে যুগ্মসচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করল অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, নতুন করে দায়িত্ব বণ্টনের আগে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের আপাতত মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

Manual2 Ad Code

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার তোড়জোড়ের খবর আগেই মিলেছিল।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস এবং ডিসির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তারা যে এই পদোন্নতির তালিকা থেকে বাদ পড়ছেন, সেই আভাসও পাওয়া যাচ্ছিল কর্মকর্তাদের কথায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “২০২১ সালের ২৯ অক্টোবর ২০তম ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।ওই ব্যাচের প্রায় ২৫৬ জন কর্মকর্তা পদোন্নতির যোগ্য এবং লেফট আউট, ইকোনমিক ও অন্যান্য মিলে পদোন্নতির যোগ্য হয়ে আছেন প্রায় ৭০ জন। আরও আগেই তাদের পদোন্নতি হওয়ার কথা ছিল।”

এছাড়া ২৪তম ব্যাচের ৩৪৪ জন কর্মকর্তার মধ্যে ১৯৬ জনকে গত বছরের মার্চে পদোন্নতি দেওয়া হয়। সে প্রসঙ্গ ধরে ওই কর্মকর্তা বলেছিলেন, “সেখানে বাকি রয়েছেন ১৮০ জন কর্মকর্তা। তারাও পদোন্নতির অপেক্ষায়। সব মিলিয়ে দুইশর বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি আছে। সরকারের নির্দেশনা এলেই তা বাস্তবায়ন হবে।”

নির্বাচনের আগে এত বড় পদোন্নতিতে নিয়মের কোনো বত্যয় দেখছেন না সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ” এটা রুটিন ওয়ার্ক। তারা করতেই পারে। এটার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নাই। কারণ এই গভার্নমেন্টের কেউ তো আর এমপি পদে দাঁড়ায় নাই।”

তবে শূন্য পদ না থাকার পরও এভাবে ঢালাও পদোন্নতির সমালোচনা করে তিনি বলেন, “পদ ছাড়া পদোন্নতি তো সরকার ৫ অগাস্টের পর থেকে দিয়েই যাচ্ছে। আমি বলে আসছি যে পদ ছাড়া পদোন্নতিটা বন্ধ হওয়া উচিত। পদ ছাড়া পদোন্নতি হলে এটা তো প্রশাসনিক অনাচার।”

 

 

Manual5 Ad Code

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর