আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

Manual7 Ad Code

বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা।

এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে একচুলও সরবেন না তারা।

Manual4 Ad Code