আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ণ
প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানীর শাহবাগ ও বাংলামোটর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ‘বাড়তি সতর্কতার’ অংশ হিসেবে এ পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহবাগ ও বাংলামোটরের দিকে ঝামেলা হচ্ছে। সে কারণে সতর্কতার অংশ হিসেবে এখানে ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে।

আমাদের সিনিয়র স্যাররাও ঘটনাস্থলে রয়েছেন।
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে নতুন করে হামলার কোনো আশঙ্কা বা নির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, তেমন কিছু নয়। ওদিকে ঝামেলা হচ্ছে, যদি সেটা এদিকে ছড়িয়ে পড়ে—এই আশঙ্কা থেকেই আমরা অবস্থান নিয়েছি।

প্রসঙ্গত, এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

প্রথম আলোতে হামলার ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়। একইভাবে ডেইলি স্টারের পক্ষ থেকে করা মামলায় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ওই ঘটনার পর পুলিশের অভিযানে এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code