আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন; এমপি শওকতুল ইসলাম শকু

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ০১:৪৮ অপরাহ্ণ
কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন; এমপি শওকতুল ইসলাম শকু

Manual8 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ২২৬টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
‎
বৃহস্পতিবার (‎২২ অক্টোবর) সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-ভিডিপি ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
‎
‎তিনি তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে আমি কুলাউড়ায় ফিরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক টেলিফোনে যোগাযোগ রেখেছি। যাতে কোনো অশুভ শক্তি সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে আঘাত হানতে না পারে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয়।
‎
‎শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি।

Manual1 Ad Code