আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যান চলাচলে বিধিনিষেধ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যান চলাচলে বিধিনিষেধ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্যমতে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে।

Manual1 Ad Code

এ ভোট ঘিরে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইসি। নির্দেশা অনুযায়ী, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Manual8 Ad Code

ইসি জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা আজ দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে গণপরিবহনগুলো স্বাভাবিক নিয়মে চলতে পারে।

এছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে জানানো হয়েছে, গণভোট ও নির্বাচনের ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। আর রেলওয়ে সূত্র জানিয়েছে, নির্বাচন ও গণভোটের দিন ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করবে।

এদিকে, ভোটের দিন দূরপাল্লার বাস চলাচলে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। কিন্তু পরিবহন অপারেটররা জানিয়েছেন, তাদের বেশির ভাগ কর্মী ভোট দেয়ার জন্য অনুপস্থিত থাকার কারণে সার্ভিস বন্ধ থাকবে।

Manual1 Ad Code

ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আগামী শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

Manual7 Ad Code