সুষ্ঠু নির্বাচন না হলে চরম সংকটে পড়বে দেশ, বলছেন বিশ্লেষকেরা
সুষ্ঠু নির্বাচন না হলে চরম সংকটে পড়বে দেশ, বলছেন বিশ্লেষকেরা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৫৩ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফেরত পাচ্ছেন ভোটারেরা। এরই মধ্যে সব কেন্দ্র ভোটের সরঞ্জাম পৌঁছানোসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপদে ও সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশা ভোটারদের। বিশ্লেষকেরা বলছেন, সুষ্ঠু নির্বাচন না হলে চরম সংকটে পড়বে দেশ।
ভোট দেওয়ার অপেক্ষায় দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
Manual5 Ad Code
কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানোসহ সব প্রস্তুতি সম্পন্ন। ভোটারেরা বলছেন, কেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা রয়েছে।
ভোট নিয়ে সারা দেশে উৎসবের আজেম। নির্ভয়ে ভোট দেওয়ার প্রত্যাশা ভোটারদের।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ভোট সুষ্ঠু না হলে দেশ চরম বিপর্যয়ের মুখে পড়বে। তাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতেই হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘যদি আগামীর ভোটগ্রহণ আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারি, তাহলে দেশ যে চরম সংকটের মুখে পড়বে তা থেকে উত্তরণ খুব কঠিন হয়ে পড়বে। আমরা চাই না পর্যায়ক্রমে একটার পর একটা সংকটের মধ্যে থাকি আমরা।’