আজ রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ণ
নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও।

Manual6 Ad Code

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

Manual8 Ad Code

এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে মার্কো রুবিও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন।”

Manual4 Ad Code

অভিনন্দনের পাশাপাশি নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আঞ্চলিক সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আমরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা করছি।”