আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফয়েজ আহমদ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) জার্মানি গেছেন।

Manual7 Ad Code

এই বিশেষ সহকারীর একজন সহযোগীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।’

ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়।

বুয়েট স্নাতক ফয়েজ আহমদ তৈয়্যব এর আগে ২০২৪ সালের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান।

Manual2 Ad Code

 

 

তথ্য সুএঃ দ্য ডেইলি স্টার

Manual1 Ad Code