আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, সেইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, সেইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চে, ওইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (২২ ফেব্রুয়ারী) সচিবালয়ে এই সংসদের প্রথম অধিবেশন বসার তারিখ জানিয়ে দেন।

Manual7 Ad Code

তবে একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিনদিন আগে বসতে পারে বলে জানিয়েছিলেন।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় কী কী আলোচনা হয়েছে সে প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “জাতীয় সংসদ আহ্বান কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে, রাষ্ট্রপতির আহ্বান নিয়ে যে প্রজ্ঞাপন যে সেশন হবে তার ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রী দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে।”

Manual6 Ad Code

রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে। সে অধিবেশনে কার্যসূচি কী কী থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে।”

সে অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বলে জানিয়েছেন তিনি।

“অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সে গুলো উপস্থাপন করা হবে প্রথামাফিক। এছাড়া সংসদে রেগুলার যে সব কাজ সেটা হবে এসব নিয়ে আলোচনা হয়েছে।”

Manual2 Ad Code

প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে কোন আলোচনা হয়নি বলেও এক প্রশ্নের জবাবে বলেন সালাহউদ্দিন।

পুলিশের শীর্ষ পদে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশের কিছু পরিবর্তন আসবে। সময় নিবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে।

অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছ একটি আসন।

দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। বাকিরা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন।

ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসে।

Manual8 Ad Code

এদিকে রাজধানীর আদাবরে চাঁদা নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে তথ্য এসেছে, তদন্ত করতে বলা হয়েছে। রিপোর্ট আসলে দেখা হবে। যদি এ ধরণের কিছু হয় তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”