আজ , ,

৯জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

editor
প্রকাশিত February 23, 2026, 11:05 PM
৯জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নয়জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্তদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

Manual7 Ad Code

সোমবার (২৩ ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগ বাতিল করা হয়।

Manual7 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এই অফিস আদেশ শিগগিরই কার্যকর হবে।

যাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো: মোখলেস উর রহমান ও পরিকল্পনা কমিশনের কাইয়ুম আরা বেগম।

Manual7 Ad Code

এর আগে সন্ধ্যায় অন্য তিনজন সচিবকে তাদের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

 

Manual5 Ad Code

 

তথ্য সুএঃ বিবিসি বাংলা