আজ মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন

মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন


Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।

Manual3 Ad Code

এই তথ্য নিশ্চিত করেছেন আইভীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আইনজীবী সারা হোসেনের বিপক্ষে এদিন রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

গত বছরের নয়ই মে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে মিজ আইভীকে আটক করে পুলিশ।

পরে তাকে জুলাই আন্দোলনের তিনটি হত্যা ও দু’টি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

Manual7 Ad Code

এখন হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।

Manual1 Ad Code

তথ্য সূত্র – বিবিসি বাংলা