আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

Manual7 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদ হোসেন।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মোঃ শাকিব হোসাইন, জেলা নিরাপদ খাদ্য অফিসার, মৌলভীবাজার, নুপুর চন্দ্র ধর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, কুলাউড়া, সহায়ক স্টাফবৃন্দ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যাব-৯ ও মৌলভীবাজার জেলার পুলিশ লাইনের একটি চৌকস টিম।

অভিযানকালে কুলাউড়া উপজেলার ডাইনিং ডিলাইট বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। যার মধ্যে অন্যতম কাচ্চিতে রঙ ব্যবহার, সিংকের মধ্যে গোশত ধোলাই, মেয়াদত্তীর্ণ বান, পোড়া তেল ব্যবহার, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, রেস্তোরাঁ লাইসেন্স নাই, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্যকর্মীদের যথাযথ পোশাক না থাকা ইত্যাদি অসংগতি পরিলক্ষিত হওয়ায় ডাইনিং ডিলাইট কে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারায় তাৎক্ষণিক ১,৫০,০০০/- জরিমানা করা হয়।

কুলাউড়া উপজেলার রাজমহল সুপারশপে অভিযানকালে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয় যেমন শিশু খাদ্যের প্যাকেটে পোকামাকড়, মেয়াদত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করা, অনুমোদনহীন কেওড়াজল বিক্রয় করা, আমদানিকারকের সীলবিহীন বিদেশি পণ্য বিক্রয় করা, বাসি মিষ্টি ও বাখরখানি বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করার কারণে ফলে রাজমহল সুপারশপ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় তাৎক্ষণিক ৫০,০০০/- জরিমানা করা হয়।

Manual4 Ad Code

পাকশী রেস্টুরেন্টে অভিযানকালে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয় যেমন পোড়া তেল ব্যবহার, রান্নাঘর অত্যন্ত নোংরা, নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, ফ্রিজে পচা বাসি গ্রিল ও তরকারি একত্রে সংরক্ষণ করা, বাথরুমে সাবানের ব্যবস্থা না থাকা, আধোয়া ডিম সেদ্ধ করে রান্না করা, বজ্য ব্যবস্থাপনার জন্য পৃথকভাবে ঢাকনা সহ ডাস্টবিনের ব্যবস্থা নেই, কীটপতঙ্গ ও পোকামাকড় প্রবেশ রোধের ব্যবস্থা নেই। ফলে পাকশী রেস্টুরেন্ট কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় তাৎক্ষণিক ২০,০০০/- জরিমানা করা হয়।

এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক সময় কিছু প্রতিষ্ঠান অজ্ঞতা বা অসচেতনতার কারণে খাদ্য নিরাপত্তা বিধিমালা না মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রি করে থাকে, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে মিষ্টি ও ভাজাপোড়া জাতীয় খাবারে ক্ষতিকর রাসায়নিক বা অনুমোদিত উপাদান ব্যবহার সম্পূর্ণভাবে আইনবিরোধী।”

Manual3 Ad Code

 

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিতভাবে বাজার তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে এবং খাদ্য নিরাপত্তা আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে।

Manual2 Ad Code

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ (১৬১৫৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।