আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত
রাজধানীর আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান (৬৫) নামে এক সিএনজিচালক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বদপাড়া এলাকায়। তার বাবার নাম আলিমুদ্দিন ফালহান। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর আইপিএইচ মন্দিরপাড়া এলাকায় থাকেন।
Manual7 Ad Code
আহত সিএনজি চালকের ছেলে সুজন জানান, আগারগাঁও পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল সিএনজিতে বিস্ফোরিত হলে এর স্প্লিন্টার আমার বাবার পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে। এতে তিনি আহত হন। পরে তিনি নিজ বাসায় চলে যান।
Manual7 Ad Code
স্বজনেরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় আয়েশা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
Manual1 Ad Code
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, আগারগাঁও এলাকা থেকে ককটেল বিস্ফোরণে আহত এক সিএনজি চালককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সুএঃ ঢাকা পোস্ট