পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন, পুড়েছে ১০ সিট
পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন, পুড়েছে ১০ সিট
editor
প্রকাশিত November 28, 2026, 02:24 AM
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে।
Manual7 Ad Code
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
Manual1 Ad Code
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটির একেবারে পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাসটির ১০টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে। সুএঃ ঢাকা পোস্ট