বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ মার্চ) যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য দেন।
Manual4 Ad Code
তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
Manual4 Ad Code
বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
Manual8 Ad Code
শায়রুল বলেন, বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতলে যান।