আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দিচ্ছে বিজিবি। তাদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সদস্যরাও যৌথভাবে টহল দিচ্ছে। গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচ জন নিহত হন। ওই ঘটনার এক বছর পূর্ণ হবে বৃহস্পতিবার।

Manual2 Ad Code

বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‌‘কোনও ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। ১৬ জুলাই এবং আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘শুধু ১৬ জুলাই বা ১৫ আগস্ট নয়, প্রয়োজন অনুযায়ী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে দিয়ে বিজিবি মোতায়েন করা হবে। এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটির সভায়ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের সংঘর্ষের ঘটনার এক বছর হওয়ার দিনকে কেন্দ্র করে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকে আগাম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে চলতি বছর ১৬ জুলাইকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুএ:বাংলা ট্রিবিউন

Manual3 Ad Code

 

Manual5 Ad Code