আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

Manual8 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
বন্যাকবলিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর পারে বন্যা দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি।
বুধবার (১৫ জুলাই)  দিনব্যাপী ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর পারে দুর্গম ও পানিবন্দি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৫ শতাধিক পরিবারের সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী এলাকাবাসী বিজিবির এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক মানুষ চিকিৎসা ও খাদ্য সংকটে রয়েছেন। এমন সময়ে বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।

Manual6 Ad Code

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মৌলভীবাজারে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual4 Ad Code