আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
মৌলভীবাজারে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

Manual5 Ad Code

মো: জাফর ইকবাল:

Manual1 Ad Code

মৌলভীবাজারের বলিয়ারভাগ এলাকায় নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতি বছরের ন্যায় এবারও নিজ গ্রাম বলিয়ার ভাগে ঈদ সামগ্রী বিতরণ করেছে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে (১৪ মার্চ)এই মানবিক উদ্যোগে এলাকার ৩ শতাধিক দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদের উপহার হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

Manual2 Ad Code

ঈদের আগে এমন সহায়তা পেয়ে অনেক পরিবারের ঘরে নেমে আসে আনন্দের ছোঁয়া। যেসব পরিবার সারা বছর নানা কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করে, তাদের জন্য এই সহায়তা যেন ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে। অনেকেই কৃতজ্ঞতার সঙ্গে আয়োজকদের প্রতি দোয়া ও শুভকামনা জানান।

এই মহতী উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আমেরিকা প্রবাসী লোকমান হোসেন তরফদার মৌলা। প্রবাসে থেকেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা মূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ স্বেচ্ছাসেবক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে তালিকা অনুযায়ী অসহায় পরিবারের হাতে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

Manual5 Ad Code

উপস্থিত বক্তারা বলেন, লোকমান হোসেন তরফদার মৌলা শুধু ঈদের সময় নয়, সারা বছরই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন এলাকায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করেছেন, অনেক অসহায় পরিবারের জন্য ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছেন এবং বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল স্থাপনসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন এবং সমাজের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, সমাজে এমন মানবিক ও দানশীল মানুষের প্রয়োজন রয়েছে, যারা ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে মানুষের কল্যাণে নিজেদের সম্পদ ও শ্রম ব্যয় করেন। লোকমান হোসেন তরফদার মৌলার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসে থাকলেও নিজের গ্রামের মানুষের প্রতি তাঁর যে আন্তরিকতা ও দায়িত্ববোধ রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদনীঘাট ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য শাহেদ আলী, বাংলাদেশ ওয়ার্স আপ গ্রুপের উপদেষ্টা নজরুল চৌধুরী, ঢেউ পাশা তরফদার ফাউন্ডেশনের প্রতিষ্ট্রাতা শামীম তরফদার, সি এফ ইউনিটি ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি জাবেদ আহমদ, জাকির হোসেন, খোরশেদ আলম, আসলাম আহমদ, আলমগীর প্রমুখ।

ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সব মানুষের সাথে ভাগ করে নেওয়া যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের।

Manual2 Ad Code

মানবিকতা ও সহমর্মিতার এই সুন্দর দৃষ্টান্ত নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এমন উদ্যোগের মাধ্যমেই প্রমাণ হয়—মানুষ মানুষের জন্য, আর একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত মানবতার পরিচয়।