আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না: রুমিন ফারহানা

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০২:২০ অপরাহ্ণ
আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না: রুমিন ফারহানা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

‘আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না। এ ধরনের মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে।’ ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেছেন তার মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় নিজের বাসভবনের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আজকে বাংলাদেশের রাজনীতি যে জায়গায় পৌঁছেছে, এর পেছনে আমরা সবাই দায়ী। এ সময় তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

Manual4 Ad Code

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান ও বড় মাপের নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ও অ্যাডভোকেট ফরহাদ।

 

Manual6 Ad Code