আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় সংঘর্ষ, নারীসহ আহত-৬

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
দুর্গা প্রতিমা বিসর্জনের সময় সংঘর্ষ, নারীসহ আহত-৬

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুই মণ্ডপের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারী পুরুষ মিলে কমপক্ষে ৬ জন আহত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) গভীর রাতের এ ঘটনায় আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Manual3 Ad Code

আহতরা হলেন, হরি মন্দির যুব সংঘ চাউল পট্রি পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন সাহা, কবিতা সাহা, শুভেচ্ছা সাহা, বীনা সাহা, সুদিব সাহা ও রিংকু সাহা।

Manual4 Ad Code

সভাপতি স্বপন সাহা জানান, প্রশাসনের নির্দেশে কুমার নদীর ঘাটে ৩ টি মন্দিরের প্রতিমা বিসর্জনের ব্যবস্থা গ্রহণ করে। আমরা প্রতিমা বিসর্জনের সময় তরুন সংঘ পাতিল পট্রি পূজা মন্দিরের লোকজন তাদের মণ্ডপের একটি প্রতিমা সড়কের উপর রেখে যায়। আমি প্রতিমাটি সরাতে বললে ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হাতে গোনা কয়েকজন পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে আমি দ্রুত ৯৯৯ ফোন করে অতিরিক্ত পুলিশ আনি। লাঠিসোটা হাতে ওদের হামলার সামনে আমরা অসহায়ের মত মার খেতে থাকি।

ওদের লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। আমাকে সহ আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে স্থানীয় জনতা। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছি।

এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র দাস জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমারা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মীমাংসার চেষ্টা করছি।

বিষয়টি নিয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্গা প্রতিমা বিসর্জন দেয়া নিয়ে পাশাপাশি দুই মন্দিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code