আজ , ,

ফের আসছে শৈত্যপ্রবাহ

editor
প্রকাশিত January 6, 2025, 07:34 AM

Manual7 Ad Code

টাইমস নিউজ

Manual5 Ad Code

আগামী বৃহস্পতিবার থেকে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা  বলেন, ‘আগামী বৃহস্পতিবার থেকে মৃদু হতে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।’

Manual8 Ad Code

এ সময় তাপমাত্রা কমে তীব্র শীত অনুভূত হবে বলে জানান তিনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সোমবার দিবাগত মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Manual5 Ad Code

রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ওই পূর্বাভাসে বলা হয়।

উল্লেখ্য, এর আগে গতকাল রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।