আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬, ০২:১২ পূর্বাহ্ণ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের স্বাগত জানান। এর আগে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়।

Manual1 Ad Code

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে তাদের সর্বশেষ দেখা হয়।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি চুপ্পু নামেই বেশি পরিচিত। তিনি এর আগে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত হন। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code