আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ণ
জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মোয়াফাক সালতি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সামরিক বাহিনী।

Manual5 Ad Code

রোববার (২৯ মার্চ) ইরানের আধাসামরিক বার্তা সংস্থা ইসনা এই তথ্য নিশ্চিত করেছে।

ইসনার প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় সেখানকার সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই বিমানঘাঁটিটি ইরানের ওপর বিমান হামলা চালানোর জন্য একটি ‘মূল অপারেশনাল প্ল্যাটফর্ম’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

Manual2 Ad Code