আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন

editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে বিএনপি সরকার গঠনের পর ভারতে প্রথম উচ্চ পর্যায়ের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে যাওয়ার পথে ৭-৮ এপ্রিল দিল্লি সফর করবেন খলিলুর রহমান।

Manual7 Ad Code

একজন কর্মকর্তা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠকের সূচি নিয়ে কাজ করছে ঢাকা ও দিল্লি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গেও আলোচনা হওয়ার সম্ভাবনার কথা বলেছেন ওই কর্মকর্তা।

দিল্লিভিত্তিক থিংক ট্যাংক ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে ১০ থেকে ১২ এপ্রিল নবম ভারত মহাসাগর সম্মেলন অনুষ্ঠিত হবে। দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন দেখা দেয় দিল্লির; পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে।

এর মধ্যে ভারত সরকার বলে আসছিল, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচনের মাধ্যমে ঢাকার শাসন ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করবে তারা।

একই দিনে পাল্টাপাল্টি কূটনীতিকদের তলবের রেশ না কাটার প্রেক্ষাপটেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দিল্লির মনোভাবে পরিবর্তন দেখা যায়।

Manual7 Ad Code

চলতি বছরের জানুয়ারির শেষে বর্তমান প্রধানমন্ত্রী তারেকের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে চিঠিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসসয় তার বার্তা নিয়ে ঢাকা সফর করেন জয়শঙ্কর; দেখা করেন তারেক রহমানের সঙ্গে।

এরপর জাতীয় নির্বাচনে জিতে ১৭ ফেব্রুয়ারি বিএনপির নতুন সরকার আসে বাংলাদেশে। সরকারের অভিষেকে যোগ দিতে আসেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুদেশের সম্পর্কের ওই টানাপড়েন পেরিয়ে প্রায় এক বছরের মাথায় গত ২০ মার্চ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পান দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

২০২৫ সালের এপ্রিলে দিল্লি মিশনে যোগ দেওয়ার পর এ কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল শুধু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে।

পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পুরোদমে চালুর বিষয়ে এক প্রশ্নে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “ভারত সরকার তো বলেছে যেটা, নর্মালাইজড করে দিবে এবং আমি মনে করি যে, আমাদের দুই দেশের ট্রেড, ব্যবসা বাণিজ্য, পিপল টু পিপল রিলেশনশিপ আরও কন্টিনিউ করার জন্য মেডিকেল ভিসা, সবকিছু স্বাভাবিক রাখার জন্য, এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজীকরণ করা উচিত তাদের; আগের জায়গায় চলে যাওয়ার কথা, সেটা নিশ্চয়ই তারা করবে।

“সেটা আমাদেরকে বলেছে। এবং জাতীয়তাবাদী দলের নতুন সরকার এখন বাংলাদেশে আছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তারাই বলেছে যে, তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, সেটা অবশ্যই তারা বিবেচনা করবে।”

তথ্য সুএঃ বিডিনিউজ টুয়েন্টিফোর

Manual1 Ad Code