আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টে বিচার বিভাগ নিয়ে মন্তব্য, ২৮ বিচারককে শোকজ

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ণ
ফেসবুক পোস্টে বিচার বিভাগ নিয়ে মন্তব্য, ২৮ বিচারককে শোকজ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

বিচার বিভাগ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত শোকজ নোটিশ জারি করা হয়।

Manual5 Ad Code

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ (Misconduct) হিসেবে গণ্য।

এ ছাড়া, আপনি উক্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের (Misconduct) সামিল।

Manual1 Ad Code

এমতাবস্থায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।তথ্য সুএঃ ইতেফাক

Manual7 Ad Code