ইরানের সঙ্গে চলমান সবশেষ আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যাই ঘটুক না কেন, জয় আমাদেরই।’
Manual2 Ad Code
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমরা ওই দেশটিকে (ইরান) পুরোপুরি পরাজিত করেছি। এখন দেখা যাক কী হয়; হতে পারে তারা একটি চুক্তিতে আসবে, আবার না-ও আসতে পারে। তাতে কিছু যায় আসে না। আমেরিকার অবস্থান থেকে দেখলে জয় আমাদেরই।’
Manual4 Ad Code
এমন সময় এই দাবি করলেন ট্রাম্প, যখন যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।