আজ , ,

জলঢাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, এলাকায় মাদকবিরোধী সাইনবোর্ড স্থাপন

editor
প্রকাশিত October 31, 2026, 02:16 AM
জলঢাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, এলাকায় মাদকবিরোধী সাইনবোর্ড স্থাপন

Manual8 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি
‘মাদকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে,মাদকমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মাদক ক্রয়-বিক্রয়, সরবরাহ ও মাদক সেবনকারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে আল- হারামাইন মসজিদ পাড়া মাদক বিরোধী কমিটি।
শুক্রবার (৩০ অক্টোবর)  দুপুরে পৌর শহরের ডালিয়া রাস্তা বটতলী বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জলঢাকা আল-হারামাইন মসজিদ পাড়া মাদকবিরোধী কমিটির উপদেষ্টা জাকির হাসান হাসু,আনিছুর রহমান যাদু,সভাপতি মোঃ রাকিব,সাধারণ সম্পাদক মোস্তাকিন ইসলাম সিতু,বালাগ্রাম ইউনিয়ন মাদকবিরোধী কমিটির উপদেষ্টা মোহাইমেনুর রহমান সানাসহ অনেকে।
মানববন্ধন শেষে উক্ত এলাকায় মাদকবিরোধী একটি সাইনবোর্ড স্থাপন করেন কমিটির নেতৃবৃন্দ।