আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড

editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর সাইফ হাসান ও লিটন দাসের ব্যাটে ঘরে দাঁড়ায় বাংলাদেশ। তবে এই দুই ব্যাটারের বিদায়ে আবারও চাপে পড়েছে স্বাগতিকরা।

Manual2 Ad Code

২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার সাইফ হাসান। এই দুই ব্যাটার প্রতিরোধ গড়েন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সাইফ। ৮ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার।

অন্যদিকে সাইফকে ভালো সঙ্গ দেন লিটন। তবে দলীয় ১১৪ রানে ৭৬ বলে ৫৭ রান করে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। তার বিদায়ের পর আউট হন লিটন। ৪ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। ৬৮ বলে ৪৬ করেন লিটন।

এই দুই সেট ব্যাটারের বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন তাওহিদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

 

Manual5 Ad Code