আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’

editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual5 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওই এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করার পরই এই ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানি জাহাজ আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর এই পদক্ষেপটি এক ধরনের ‘সশস্ত্র জলদস্যুতা’ এবং এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। এই ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে বলেও তেহরানের পক্ষ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

Manual7 Ad Code

তবে মার্কিন সামরিক জাহাজটিকে লক্ষ্য করে চালানো এই ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, এই ঘটনার বিস্তারিত তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্য ও এর আশপাশের জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের এই সামরিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

Manual5 Ad Code