আজ শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

ভারত ও চীন থেকে মানুষ কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসে যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্যকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (২৪ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Manual5 Ad Code

রণধীর বলেন, মন্তব্যটি স্পষ্টতই তথ্যভিত্তিক নয়, অনুপযুক্ত এবং রুচিহীন। এই বক্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

Manual3 Ad Code

ট্রাম্পের এমন মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী বলে নিন্দা জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন।

Manual5 Ad Code

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ভারতকে হেলহোল বা নিকৃষ্ট স্থান হিসেবে উল্লেখ করা হয় এবং ভারতীয় অভিবাসীদের নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়।

এদিকে ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী মাসে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।

Manual4 Ad Code