আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ অতিক্রম করছে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দুটি জাহাজ

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ণ
হরমুজ অতিক্রম করছে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দুটি জাহাজ

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দুটি জাহাজ শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসির ফ্যাক্ট-চেকিং বা তথ্য যাচাইকরণ ইউনিট বিবিসি ভেরিফাই।

শুক্রবার (২৪ এপ্রিল) করা এক প্রতিবেদনে এ দাবি করেছে বিবিসি।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, মেরিনট্রাফিকের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘ইউরি’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার রাতে প্রণালিটি অতিক্রম শুরু করে এবং পরে লারাক দ্বীপের পূর্বদিকে গিয়ে থেমে যায়। শুক্রবার দিনজুড়ে জাহাজটি সেখানেই অবস্থান করছে।

ট্র্যাকিং সাইটের তথ্য বলছে, জাহাজটি মালামালে পূর্ণ এবং এর আগে এটি ইরানের প্রধান তেল রপ্তানি বন্দর খার্গ দ্বীপের কাছাকাছি অবস্থান নিয়েছিল। জাহাজটির বর্তমান গন্তব্য এখনো জানা যায়নি।

Manual1 Ad Code

এই দুটি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধ রেখার দিকে অগ্রসর হয় কি-না, তা নজরে রাখা হবে বলে জানিয়েছে বিবিসি।

Manual2 Ad Code

অন্যদিকে, ‘অ্যাভন’ নামের একটি রাসায়নিকবাহী ট্যাঙ্কারও আজ (শুক্রবার) ভোরে প্রণালিটি অতিক্রম করে। এটি চলতি মাসের বেশিরভাগ সময়জুড়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে অবস্থান করছিল।

ট্র্যাকিং তথ্য অনুযায়ী এই জাহাজটিও পণ্যবোঝাই। বর্তমানে জাহাজটি ওমান উপসাগরের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে, যেখানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র একটি অবরোধ রেখা (ব্লকেড লাইন) কার্যকর করেছে।

এই অবরোধ চালুর পর থেকে যুক্তরাষ্ট্র একাধিক জাহাজ আটক করেছে। এসব জাহাজ হয় ইরানের বন্দর থেকে যাত্রা করেছিল, নয়তো ইরানের সঙ্গে সম্পর্কের কারণে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল।

 

Manual4 Ad Code