ইরানি তেল ক্রয়ের অভিযোগ; চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানি তেল ক্রয়ের অভিযোগ; চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
ইরানি তেল কেনার অভিযোগে চীনের একটি টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন, যার উদ্ধৃতি দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
Manual4 Ad Code
অভিযোগ অনুযায়ী, চীনের হেংগলি পেট্রোকেমিক্যাল রিফাইনারিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কোটি কোটি ডলারের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে।
Manual7 Ad Code
এছাড়া অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।
Manual1 Ad Code
এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের ‘একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা’ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে এবং বাণিজ্য ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানায়।
উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্র চীনের একাধিক টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যাল উল্লেখযোগ্য।