আজ মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশসহ জরুরি সেবায় থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
পুলিশসহ জরুরি সেবায় থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual1 Ad Code

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিতদের ওপর জ্বালানি তেলের যে বিধিনিষেধ ছিল, তা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দুই দিন আগেই নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সিদ্ধান্তের ফলে জরুরি সেবা কার্যক্রমে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

Manual1 Ad Code

এর আগে জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, ওই কর্মকর্তা হত্যাকাণ্ডের পর তিনি পুলিশকে ফোন করেছিলেন। কিন্তু পুলিশ তাকে জানায় যে তেল সংকটের কারণে তাদের ডিউটির পরিমাণ সীমিত এবং গভীর রাতে ঘটনাস্থলে আসার সুযোগ তাদের নেই।

মনিরুল হক চৌধুরী সংসদের কাছে পুলিশের জ্বালানি রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, এই সীমাবদ্ধতা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং জনগণের চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হবে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর এই ঘোষণা জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Manual5 Ad Code