ইরান যদি চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো আলোচনা করতে চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে আলোচনার এই প্রস্তাব দেন।
Manual7 Ad Code
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, সেখানে টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।’
তিনি মূলত বোঝাতে চেয়েছেন, আলোচনার পথ সব সময় খোলা আছে এবং ইরান চাইলে যেকোনো সময় যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিতে পারে।
একই সঙ্গে ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, এই সংঘাত খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্পের এমন মন্তব্য যখন সামনে এলো, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধ বন্ধের রূপরেখা নিয়ে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ করছেন।
Manual6 Ad Code
ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব এবং একই সঙ্গে জয়ের দাবি—উভয় বিষয়ই বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।