আজ , ,

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

editor
প্রকাশিত May 5, 2026, 04:49 PM
কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিজেপি। তবে দলীয় সূত্র ও পর্যবেক্ষকদের মতে, দুই আসনে জয় পাওয়া শুভেন্দু অধিকারী, সবচেয়ে এগিয়ে রয়েছেন।

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিজেপি। তবে দলীয় সূত্র ও পর্যবেক্ষকদের মতে, দুই আসনে জয় পাওয়া শুভেন্দু অধিকারী, সবচেয়ে এগিয়ে রয়েছেন।

এছাড়া সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য ও সহ-সভাপতি অগ্নিমিত্রা পালের নামও উঠে আসছে।

ভাতরতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আজ ও কাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দলের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্বাচন ও নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজেপি নেতারা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। সেই বৈঠকেই দলনেতা নির্বাচনের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে। তারপরই মুখ্যমন্ত্রী পদে শপথ হবে।

Manual5 Ad Code

এদিকে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আগামী ৯ মে শপথ নিতে পারে ধারণা করা হচ্ছে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code