হাসপাতালে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী;হত্যার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা
হাসপাতালে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী;হত্যার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা
editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ০১:২১ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। বুধবার (৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছেছেন শুভেন্দু অধিকারী।
Manual3 Ad Code
গুলি লাগার পরে মধ্যমগ্রামের ভিভাসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে এবং তার গাড়ির চালককে।
Manual4 Ad Code
সেখানে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
শুভেন্দু অধিকারী ভিভা সিটি হাসপাতালে গিয়ে পৌঁছেছেন। তার একটু পরেই সেখানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং।
বারাসত পুলিশ জেলার এসপি পুষ্পা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। সিআরপিএফ-এর ডিজি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।
Manual5 Ad Code
গোটা যশোর রোড এখন অবরুদ্ধ। বিজেপি নেতাকর্মীরা গোটা রাস্তা জুড়ে বিক্ষোভ করছেন।
প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামলাতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।