আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন শিগগিরই

editor
প্রকাশিত মে ১০, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন শিগগিরই

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন এখনো জারি হয়নি।

রোববার (১০ মে) বিকেল পর্যন্ত প্রজ্ঞাপন প্রকাশ না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি জারি করা হবে। গত দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় প্রজ্ঞাপন প্রকাশে বিলম্ব হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে সাধারণত জরুরি সেবাগুলো চালু রাখার বিষয়ও উল্লেখ থাকে। সে অনুযায়ী হাসপাতাল, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য জরুরি পরিষেবা চালু থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code