পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের চাপ ও সম্পৃক্ততা ছিল। ফাঁস হওয়া একটি গোপন কূটনৈতিক নথিতে তার প্রমাণ মিলেছে।
মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ ‘সাইফার’ নামে পরিচিত এই নথি প্রকাশ করেছে। ফাঁস হওয়া নথি ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৮ মে) ড্রপ সাইট ‘ক্যাবল আই-০৬৭৮’ নামে মূল নথিটি প্রকাশ করেছে, যেখানে ২০২২ সালের ৭ মার্চ তারিখে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান।
ওই বৈঠকেই ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে ইমরান খানের নিরপেক্ষ অবস্থানের কারণেই তাঁকে ক্ষমতাচ্যুত করতে ইসলামাবাদকে চাপ দেয় ওয়াশিংটন। এ ছাড়াও আফগানিস্তানে অভিযানের জন্য মার্কিন বাহিনীকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ওয়াশিংটন ইমরান খানের ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিল।
Manual2 Ad Code
কারাবন্দি ইমরান বারবার দাবি করেছেন, তাঁর স্বাধীন পররাষ্ট্রনীতি এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে পুরোপুরি একমত হতে অস্বীকৃতি জানানোর কারণে তাঁকে ক্ষমতাচ্যুত হতে হয়। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বর্তমান শাসক দল পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একসঙ্গে মিলে এ ষড়যন্ত্র করেছে। খবর এনডিটিভির।