আজ শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা

editor
প্রকাশিত মে ২২, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে তেহরানের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

শুক্রবার (২২ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রটি বলেছে, পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে তেহরান যাচ্ছেন। তবে সফর কতদিন স্থায়ী হবে তা এখনও জানানো হয়নি।

এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে আসিম মুনিরের দ্বিতীয় সফর। বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ইরানে অবস্থান করছেন।

Manual8 Ad Code

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়া শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির একটি চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত কাঠামোতে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া আরব উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো রাখা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ইরানের সঙ্গে আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় আসেনি। আগামী কয়েক দিনের পরিস্থিতিই দেখিয়ে দেবে আলোচনা আসলে কোন দিকে যাচ্ছে।

Manual7 Ad Code

পাকিস্তান বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনায় মূল মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে।

 

Manual5 Ad Code