আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

editor
প্রকাশিত মে ২৫, ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

আগামী ৩০ মে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসি সভায় লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইট জ্বললে গোলাপি বল ব্যবহার, বোলারের অ্যাকশন অবৈধ কিনা সেটি ম্যাচ চলাকালীনই যাচাই করা এবং ওয়ানডে ম্যাচ চলাকালীন মাঠে কোচ প্রবেশের সুযোগ দেওয়াসহ আরও কিছু বিষয় পরিবর্তনের প্রস্তাব উঠবে।

Manual1 Ad Code

প্রস্তাবগুলো অনুমোদন পেলে আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর করতে পারে আইসিসি।

Manual3 Ad Code

গত বৃহস্পতিবার আইসিসির নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় প্লেয়িং কন্ডিশনে পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী।

Manual4 Ad Code

খারাপ আবহাওয়া বা আলোক স্বল্পতার কারণে ম্যাচ যাতে বন্ধ না হয়, সেজন্য টেস্ট ম্যাচ চলাকালীন দুই দলের সম্মতিতে লাল বলের বদলে গোলাপি বল দিয়েও খেলা চালিয়ে যাবার সুপারিশ করা হয়েছে।

বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি আছে কি না তা মাঠেই যাচাইয়ের জন্য আম্পায়ারদের সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। বোলিং অ্যাকশন পরীক্ষা করতে ‘হক আই’ ডাটা ব্যবহারের সুযোগ পেতে পারেন আম্পায়াররা।

বর্তমানে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে থাকে। এ সময় মাঠে প্রবেশের অনুমতি পেতে পারেন প্রধান কোচও। খেলোয়াড়দের মত কোচও টিম জার্সি পরে মাঠে যাবে। এই নতুন নিয়ম যুক্ত হবে ওয়ানডে ক্রিকেটে। তবে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে মাঠে প্রবেশের অনুমতি আছে প্রধান কোচের।

এছাড়া টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার পরিকল্পনা আছে আইসিসি।

Manual6 Ad Code