আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান

editor
প্রকাশিত মে ২৫, ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান-চীন যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সোমবার (২৫ মে) চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং- এর সাথে বৈঠকে এ প্রয়োজনীয়তা তুলে ধরেন শেহবাজ।

এ সময় ইসলামাবাদের যুদ্ধবিরতি উদ্যোগকে সমর্থন করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বেইজিংয়ের নেতৃত্বকে ধন্যবাদও জানান পাক প্রধানমন্ত্রী।

গ্রেট হল অফ দ্য পিপল-এ চীনা প্রতিপক্ষ লি কিয়াং-এর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারের লক্ষ্যে প্রেসিডেন্ট শি-র চার দফা কর্মসূচিকে পূর্ণ সমর্থন করে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন যে, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টাকে এগিয়ে নিতে একটি পাচ-দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে, মধ্যপ্রাচ্যে চলমান সংকট শুধু বিশ্বজুড়ে অর্থনীতিকেই নয়, পাকিস্তানকেও প্রভাবিত করেছে।

এর আগে, গ্রেট হলে পৌঁছালে চীনা প্রধানমন্ত্রী, শেহবাজকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এরপর উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও আঞ্চলিক ঘটনাবলি নিয়ে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেন।

চীনের প্রধানমন্ত্রী বলেছেন যে, পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালন করেছে।

Manual3 Ad Code

প্রেসিডেন্ট শি এবং প্রধানমন্ত্রী শেহবাজের মধ্যে আসন্ন বৈঠকটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার জন্য কৌশলগত দিকনির্দেশনা দেবে বলেও চীনের প্রধানমন্ত্রী জানান।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ তাকে চীন সফরের আমন্ত্রণ জানানোর জন্য চীনা নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং বলেন, দেশটিতে প্রতিটি সফরই নতুন উন্নয়ন ও অগ্রগতির দ্বার উন্মোচন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ও চীন তাদের ঐতিহাসিক বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে।’ উভয় দেশের প্রতিষ্ঠাতা নেতারাই এই সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন, বলেন শেহবাজ।

সূত্র: জিও নিউজ

Manual7 Ad Code