যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লংভিউয়ে ‘নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং’ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।
Manual2 Ad Code
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।
এক যৌথ বিবৃতিতে নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানি ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানায়, এ ঘটনায় স্থাপনাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেকে গুরুতর আহত হয়েছেন। কিছু লোক নিখোঁজও রয়েছেন। এখনও সেখানে উদ্ধার তৎপরতা চলছে। তবে হতাহতদের পরিবারের সম্মতি পাওয়ার আগ পর্যন্ত আহত বা নিহতের কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান দমকলকর্মীরা।
বিস্ফোরণের পর কারখানার আশপাশের দৃশ্য। ছবি: সংগৃহীত
লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট আরও জানায়, দমকলকর্মীসহ অন্তত ১০ জন রাসায়নিকে দগ্ধ ও অন্যান্য আঘাতে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Manual7 Ad Code
জানা গেছে, তাৎক্ষণিক উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আহতদের লংভিউ ও ভ্যাংকুভারের হাসপাতালগুলোতে নিয়ে যান। কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের ঘটনায় আশপাশের বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
Manual2 Ad Code
বিস্ফোরণ হওয়া ট্যাংকটিতে কী ধরনের রাসায়নিক ছিল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীরা বলছেন, কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক মিশ্রণ ‘হোয়াইট লিকার’ ধারণকারী একটি ট্যাংক ফেটে যাওয়ার ফলে কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ হওয়া ট্যাংকটিতে কী ধরনের রাসায়নিক ছিল সে বিষয়টি এখনও জানা যায়নি।
Manual3 Ad Code
এখন পর্যন্ত ঘটনাস্থলে ৪০ জন ফায়ারফাইটার ও প্যারামেডিক গেছেন।