আজ , ,

উচ্চ সতর্কতা জারি; দিল্লি-মুম্বাই টার্গেট করে ভয়াবহ হামলার ছক, গ্রেপ্তার ৯

editor
প্রকাশিত May 30, 2026, 06:06 PM
উচ্চ সতর্কতা জারি; দিল্লি-মুম্বাই টার্গেট করে ভয়াবহ হামলার ছক, গ্রেপ্তার ৯

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

ভারতের রাজধানী দিল্লি ও অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির পুলিশ অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের যোগসূত্র রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।

Manual6 Ad Code

শনিবার ( ৩০ মে) দিল্লি পুলিশের স্পেশাল সেল জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দিল্লি, মুম্বাই ও পাঞ্জাবের বাসিন্দা। এদের মধ্যে কিছু বিদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, এই চক্রকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনার দায়িত্ব দেয়া হয়েছিল।

সূত্রগুলো এনডিটিভিকে বলেছে, হামলার তালিকায় ছিল পারমাণবিক স্থাপনা, বিমানবন্দর, রেলস্টেশন ও বিদ্যুৎকেন্দ্র।

Manual7 Ad Code

গোয়েন্দা সূত্র জানিয়েছে, পুরো নেটওয়ার্কটি দীর্ঘদিন নজরদারিতে ছিল। এখন তদন্তকারীরা এই চক্রের সঙ্গে সীমান্তপারের যোগসূত্র, অর্থায়নের উৎস এবং বিদেশি হ্যান্ডলারদের ভূমিকা খতিয়ে দেখছেন।

Manual7 Ad Code

গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার পর দিল্লিতে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি রয়েছে। সম্প্রতি দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য আত্মঘাতী হামলা, গাড়িবোমা,গুলি চালানো এবং সমন্বিত আক্রমণের শঙ্কা প্রকাশ করেছিল।
এনিয়ে রাজ্যের সব জেলা ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে।

গত বছর দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং এক ডজনের বেশি আহত হন। তদন্তে তখন অভিযুক্ত হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে, যাদের মধ্যে রয়েছেন মুজাম্মিল শাকিল গনাই, আদিল আহমেদ রাঠের, মুজাফফর আহমেদ রাঠের, মুফতি ইরফান আহমদ ওয়াগে এবং শাহীনা সাঈদ।