আজ শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে সূর্যবংশী

editor
প্রকাশিত জুন ৬, ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে সূর্যবংশী

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন বৈভব সূর্যবংশী। ধারাবাহিকভাবে দারুণ ব্যাটিং করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। বৈভবকে রেখেই ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

Manual1 Ad Code

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছেন বৈভব। ২৩৬.৫৮ স্ট্রাইকরেটে তার ব্যাটিং গড় ছিউল ৪৮.৫০। এ ছাড়া গত দুই বছর ধরেই ভারতের বয়সভিত্তিক দল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও ধারাবাহিকভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছিলেন। অবশেষে জাতীয় দলের দরজা খুলে গেল তার।

ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো সূর্যকুমার যাদবের অনুপস্থিতি। তারকা ব্যাটার শুধু অধিনায়কত্বই হারাননি, দল থেকেও বাদ পড়েছেন। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াশ আইয়ার।

দলে জায়গা পেয়েছেন আইপিএলের বেশ কয়েকজন আলোচিত পারফর্মার। নীতিশ রেড্ডি, প্রিন্স যাদব ও হর্ষিত রানা নিজেদের পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

Manual4 Ad Code

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

Manual2 Ad Code