আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রকে পিছু হটাল ইরান: খামেনির উপদেষ্টা

editor
প্রকাশিত জুন ৬, ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
হরমুজে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রকে পিছু হটাল ইরান: খামেনির উপদেষ্টা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে হরমুজ প্রণালির গুরুত্বকে ঘিরে ওয়াশিংটন-তেহরান টানাপোড়েনের মধ্যেই এক বিস্ফোরক দাবি করলেন আলি আকবর ভেলায়াতি। ইরানের সর্বোচ্চ নেতার এই প্রভাবশালী উপদেষ্টা জানিয়েছেন, হরমুজে ইরানের চাপের কারণে মার্কিন কৌশল এখন পুরোপুরি ব্যর্থ।

Manual5 Ad Code

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, ইরানের ক্রমবর্ধমান শক্তির ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে চালু করতে অস্থায়ী সমঝোতার পথ খুঁজতে বাধ্য হতে হয়েছে।

Manual6 Ad Code

তিনি একে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ নীতির বড় ধরনের ব্যর্থতা এবং প্রতিরোধ শক্তির উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেছেন।

এদিকে খামেনির আরেক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে যেতে হলে প্রথম শর্ত হিসেবে ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দিতে হবে। তিনি এটিকে ট্রাম্পের জন্য বিশ্বাসের পরীক্ষা বলে উল্লেখ করেন।

Manual1 Ad Code

রেজায়ি আরও সতর্ক করে দিয়ে বলেন, যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না। লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

Manual6 Ad Code

সূত্র: টাইমস অব ইন্ডিয়া