আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন লাউতারো ও সিমিওনে

editor
প্রকাশিত জুন ৭, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন লাউতারো ও সিমিওনে

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে শেষ দুটি প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটিতে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

Manual5 Ad Code

শনিবার (০৬ জুন) টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে দর্শকরা পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে জোরালো সমর্থন দেন। তবে দলের প্রধান তারকা লিওনেল মেসি পুরো ম্যাচে বেঞ্চেই বসে থাকায় দর্শকরা যে কিছুটা হতাশ হয়েছেন, সেটা নিশ্চিত।

৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। নিকোলাস তালিয়াফিকো প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।

Manual5 Ad Code

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন আতলেতিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় জিউলিয়ানো সিমিওনে। লাউতারোর চতুর ব্যাকহিল পাস থেকে কাছের দূরত্ব থেকে বল জালে পাঠান তিনি।

Manual4 Ad Code

সিমিওনের গোলের পরপরই স্কালোনি বেশ কয়েকটি পরিবর্তন আনেন, তবে মেসিকে মাঠে নামানো হয়নি। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পান। এরপর জাতীয় দলে যোগ দেওয়ার আগেই ওই চোট পান তিনি।

বিশ্বকাপের আগে আগামী ৯ জুন নিজেদের শেষ প্রীতি ম্যাচ খেলবে আকাশি-সাদারা। সেই ম্যাচটি হবে আইসল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনা বিশ্বকাপে গ্রুপ জে-তে খেলবে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ শুরু করবে। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে দলটি।

Manual4 Ad Code