বিশ্বকাপ শুরুর চার দিন আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ওয়েসলি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এডারসনকে।
রোববার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
Manual2 Ad Code
শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ উরুর পেশিতে চোট পান ওয়েসলি। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। পরে পরীক্ষায় দেখা যায়, বিশ্বকাপে খেলার মতো অবস্থায় নেই ২১ রোমার এই ফুটবলার।
বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘ওয়েসলি দলের সবার প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে থাকা এই দলের অংশ হিসেবেই তাকে সবসময় বিবেচনা করা হবে।’
Manual6 Ad Code
ওয়েসলির জায়গায় ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসন। খুব শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।