সিথোলের লাল কার্ডের ধাক্কা সামলানোর আগেই আরও একজন খেলোয়াড়কে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই খেলোয়াড় হারিয়ে মেক্সিকোর বিপক্ষে ৯ জনের দলে নেমে এসেছে সফরকারী দল।
Manual4 Ad Code
ম্যাচের এক পর্যায়ে মেক্সিকোর রবার্তো আলভারাদোর সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার জোয়ানে। ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকে সংকেত পেয়ে মাঠের পাশের মনিটরে গিয়ে ফুটেজ পর্যালোচনা করেন রেফারি।
Manual3 Ad Code
রিপ্লে দেখে তিনি সিদ্ধান্তে পৌঁছান, জোয়ানে হাত চালিয়ে আলভারাদোর মুখে আঘাত করেছেন। ফলে সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠানো হয়। এর ফলে ম্যাচের বাকি সময় মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।